অফবিট

সুন্দরবনের পর এবার দীঘাতেও প্রমোদতরী, পূজোর আগে দারুণ সুখবর বঙ্গবাসীর জন্য

গোয়া যেমন ভারতের জনপ্রিয় সমুদ্র সৈকতগুলির মধ্যে অন্যতম, তেমনি বাংলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত হল দীঘা। সারা বছর এখানে পর্যটকের ভীড়ে ঠাসা থাকে। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে দিঘাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এর আগে তিনি দীঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দিরের সুচনা করেন। এবার আরও একধাপ এগিয়ে গোয়ার ধাঁচে দীঘার সমুদ্রে ক্রুজ অর্থাৎ ঝাঁ চকচকে প্রমোদতরী নামানোর ব্যবস্থা করতে চলেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে দুর্গাপুজোর আগেই পর্যটকদের জন্য রাজ্য পরিবহণ দফতরের তরফে দিঘায় চালু করা হতে পারে প্রমোদতরী বা ক্রুজ পরিষেবা। তা হলে বঙ্গবাসীর জন্য তা হতে পারে দারুণ উপহার।

দীঘার আগে সুন্দরবনে এই ধরনের পরিষেবা চালু হয়েছিল।পর্যটকদের বিনোদন ও আনন্দের জন্য দিঘাতে একের পর এক বন্দোবস্ত করা হচ্ছে। সেই তালিকায় নবতম সংযোজন এই প্রমোদতরী। সুন্দরবনে চালু হওয়া প্রমোদতরীর আদলে দিঘার ক্রুজটি নির্মান করা হয়েছে বলে খবর।সুত্রের খবর এই প্রমোদতরীতে উঠতে পারবেন ৮০ জন। সমুদ্রবক্ষে রেস্তোরাঁ থেকে ঝাঁ চকচকে অনুষ্ঠান এমনকি বিশেষ পার্টিরও আয়োজন করা যাবে এই প্রমোদতরীতে।এই প্রমোদতরীর মাধ্যমে পর্যটকরা দিঘায় এসে সমুদ্র যাত্রার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যও আনন্দ উপভোগ করতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর পুজোর আগেই দিঘায় চালু হয়ে যাবে এই প্রমোদতরী। তবে এর জন্য কত ভাড়া অথবা কী কী ব্যবস্থা থাকছে তা সম্পর্কে এখনও কিছু স্পষ্ট নয়। এর পাশাপাশি এই প্রমোদতরীতে বিনোদনের জন্য কীভাবে টিকিট বুকিং করতে হবে সেইসব বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.