সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা: ডেঙ্গু নিয়ে ক্রমশ ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে রাজ্যে। আতঙ্কে শহর থেকে গ্রামের মানুষ। ডেঙ্গু সচেতনতায় প্রতিনিয়ত সরকারী ও বেসরকারী নানান কর্মসূচী চলছে রাজ্য জুড়ে।
এবার ডেঙ্গু সচেতনতায় উদ্দোগ গ্রহন করল পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অন্তর্ভূক্ত পিংলা থানা মহাবিদ্যালয়।
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র মহাশয়ের নির্দেশে, কলেজের এন এস এস বিভাগের সহযোগীতায় ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ডেঙ্গু প্রতিরোধক তেল ঔষধ ও পাউডার ছড়ায়। কলেজের অধ্যক্ষ ডঃ চন্দ্র সহ এন এস এস এর প্রোগ্রাম অফিসারগন ডেঙ্গু সচেতনতায় কি করনীয় তা ছাত্রছাত্রীদের কাছে ব্যাক্ত করেন।
এই কর্মসূচীতে অধ্যক্ষ মহাশয় ছাড়াও উপস্থিত ছিলেন এন এস এস প্রোগ্রাম অফিসার অধ্যাপক সৌরভ হাঁসদা, অধ্যাপক মানস মাইতি, অধ্যাপিকা ছবি গড়াই, অধ্যাপক গৌতম ভক্তা, অধ্যাপক অভিজিৎ ভট্টাচার্য্য, অধ্যাপিকা মৌসূমী ঘটক সহ একাধিক অধ্যাপক অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীবৃন্দ।







