জেলা

নদীয়ায়, সমবায়সমিতির বিরুদ্ধে আর্থিক তছরূপ সহ বিভিন্ন অভিযোগে বিক্ষোভ ও পথ অবরোধ

দীর্ঘদিন ধরে বেহাল দশা ও বন্ধ হয়ে পরে আছে এলাকার সমবায় সমিতি,
প্রয়োজনীয় সূযোগ সুবিধা পাচ্ছে না এলাকার গরীব কৃষক সহ খেটে খাওয়া মানুষেরা। হয়েছে বিপুল পরিমানে আর্ধিক দূর্নিতী, এমনই একাধিক অভিযোগ তুলে সোমবার বিক্ষোভ ও পথ অবরোধে সামিল হয়, নবদ্বীপ তিওড়খালি জনজাগরণ কমিটির তরফে।

বিক্ষোভকারীদের দাবি, তিওড়খালি এলাকায় একটি সমবায় ব‍্যাঙ্ক দীর্ঘ দশ বছর যাবৎ বন্ধ হয়ে পড়ে আছে,এবং সমবায় ব‍্যাঙ্কে কৃষকেরা কিছু তাদের সঞ্চয়ের টাকা রেখেছিলেন আর সেই টাকা আত্মসাৎ করেছে কতৃপক্ষ।
তারা,আরও বলে আগামী সাত দিনের মধ‍্যে যদি সমবায় ব‍্যাঙ্ক না খোলে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন কৃষক সহ গ্রামবাসীরা,বলে সোমবার হুমকি দেয় বিক্ষোভকারীরা।

সোমবার সকাল আনুমানিক দশটা নাগাদ নবদ্বীপ তিওড়খালি এলাকায় হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। পাশাপাশি নবদ্বীপ স্বরূপ গঞ্জ ঘাট থেকে
কৃষ্ণনগর গামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।

বিক্ষোভ ও পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসন এবং নদীয়ার নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন। ঘটনা স্থলে ছুটে গিয়ে গ্রামবাসীদের আশ্বাস দিলে তারপর রাস্তা অবরোধ তুলে নেয় গ্রাম বাসীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.