রাজ্য

সরগরম দিল্লি, দুপুর ১টায় যন্তরমন্তরে তৃণমূলের ধর্না কর্মসূচি

বাংলার বঞ্চনা, উক্ত ইস্যুকে সামনে রেখে আজ দিল্লির যন্তরমন্তরে কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। দুপুর ১টা থেকে শুরু হবে এই কর্মসূচি। জোড়াফুল শিবির এ আশঙ্কাও প্রকাশ করছে তাঁদের এই কর্মসূচি বাধা প্রাপ্ত হতে পারে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবারই ঘোষণা করেছিলেন করেন, ‘আগামীকাল যন্তরমন্তরে আমাদের সভা ১টা থেকে শুরু করব। ৫টা অবধি চলবে। তারপর বিশেষ প্রতিনিধি দল কৃষি ভবনে গিয়ে মন্ত্রীদের সঙ্গে কথা বলবে। তারওপর নির্ভর করছে সবকিছু।’

আবার অন্যদিকে, বিচারপতি সিনহা নির্দেশ দেন, আজ অনুসন্ধান এবং তদন্ত যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে হবে ইডিকে। তবে নির্দিষ্টভাবে তিনি কোনও নাম উল্লেখ করেননি। তবে ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন।

১০০ দিনের কাজ-সহ আবাস যোজনায় বাংলার প্রাপ্য আদায়ে দিল্লিতে দু’দিন ধরে কর্মসূচি নিয়েছে তৃণমূল। সোমবার গান্ধি জয়ন্তীতে রাজঘাটে ধর্না কর্মসূচি ছিল তৃণমূলের। আজ আবার কী পরিস্থিতি হতে চলেছে? নজর এখন সেদিকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.