রাজ্য

ভয়াবহ অগ্নিকাণ্ড বেলুড়ের অ্যালুমিনিয়াম কারখানায়

ভয়াবহ অগ্নিকাণ্ড বেলুড়ের অ্যালুমিনিয়াম বাসনপত্র তৈরির কারখানায়। স্থানীয় সূত্রে খবর , সোমবার রাত ১১টা নাগাদ বেলুড়ের হরেন মুখার্জি রোডের ওই কারখানায় আগুন লাগে। কারখানার চত্বরেই দু’টি বড় গোডাউনে প্রচুর দাহ্য বস্তু ছিল। এরপর অ্যালুমিনিয়ামের শিটে আগুন লাগতেই তা ভয়াবহ রূপ নেয়।

গোটা কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বহুদূর থেকে কালো ধোঁয়া আর লেলিয়ান শিখা দেখতে পান স্থানীয়রা। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ছুটোছুটি শুরু করে দেন। খবর দেওয়া হয় থানায় ও দমকলে। এরপরই দমকলের ৩টি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। এই ঘটনায় গোটা বেলুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ২ অক্টোবর সোমবার গান্ধী জয়ন্তী উপলক্ষে কারখানায় ছুটি ছিল বলে বড় কোনও দূর্ঘটনা ঘটেনি। তবে কী করে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনী। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট না তবে অনেক ক্ষয়ক্ষতিরই আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকালে সবটা খতিয়ে দেখা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.