ভারতীয় ক্রিকেট দলের অন্যতম অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। শুধু মাঠে নয় ,ধোনি, তার একের পর এক হেয়ার স্টাইল দিয়ে মন কেড়ে নেন অগুনতি ভক্তদের। ক্রিকেটীয় পারফরম্যান্স অর্থাৎ তাঁর শটের ধরন, খেলার সময় শান্ত মানসিকতা ,সব কিছু মিলিয়ে ভক্তদের মন কেড়েছেন তিনি।
ক্রিকেট বিশ্বের এই মহান খেলোয়াড় তার চুলের স্টাইলের মাধ্যমেও ব্যক্তিত্ব প্রকাশ করে থাকেন। ধোনির চুলের স্টাইল সবসময়ই তার ব্যক্তিগত চরিত্র এবং দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ক্রিকেটের বাইরে তার বিভিন্ন হেয়ারস্টাইল তার ব্যক্তিত্বকে উন্নীত করে , তাকে বিখ্যাত করে তুলেছে। খেলা থেকে অবসর নেওয়ার পর , দীর্ঘ দিন বাদে তাকে আবারও নতুন স্টাইলে দেখা যাচ্ছে। যা দেখে মহিলা ভক্তদের হার্টবিট অনেকগুণ বেড়ে গেছে।







