পুষ্করকে বলা হয় মন্দিরের শহর। এই স্থানের হিন্দু মন্দিরগুলি মুঘল শাসকদের দ্বারা ধ্বংস করা হয়েছিল। কিন্তু ব্রহ্মাজির মন্দির আজও একই রয়ে গেছে।হিন্দু শাস্ত্রমতে বলা হয় আমাদের সৃষ্টি কর্তা প্রজাপতি ব্রহ্মা। তিনিই এই জগৎ সৃষ্টি করেছেন। তাঁর নির্দেশ মতোই আমাদের জীবন চলে। তিনিই বিধাতা। তিনিই সব কিছু। ব্রহ্মা ছাড়াও হিন্দুদের আরও ৩৩ কোটি দেবতা আছে বলে পূরাণ অনুযায়ী জানা যায়। তাঁরাও স্বমহিমায় নিজ নিজ ক্ষমতায় বিখ্যাত। সারা পৃথিবীতে যেখানে যত হিন্দু রয়েছে, সেখানেই গড়ে উঠেছে হিন্দু দেবতাদের মন্দির। সারা পৃথিবী জুড়ে প্রত্যেক হিন্দু দেবতার একের অধিক মন্দির রয়েছে। কিন্তু যিনি আমাদের সৃষ্টি কর্তা, যিনি আমাদের বিধাতা, সারা দেশে সেই ব্রহ্মার কতগুলি মন্দির আছে জানেন?
ভগবান মহাদেবকে সর্বশ্রেষ্ঠ ঈশ্বর বলে মানা হলেও পূরাণ অনুযায়ী আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মাই। যেখানে সারা দেশে মহাদেবের ভক্ত এবং তাঁর জন্য স্থাপিত মন্দিরের সংখ্যাও অগণিত। কিন্তু সমগ্র ভারতে একটি মাত্র ব্রহ্মার মন্দির রয়েছে যা রাজস্থানের পুষ্করে অবস্থিত।এর পেছনে রয়েছে এক গল্প। পদ্মপুরাণে বর্ণিত আছে যে, ব্রহ্মার স্ত্রী সাবিত্রী তাঁকে অভিশাপ দিয়েছিলেন যে, দেবতা হওয়া সত্ত্বেও তার পূজা হবে না। পুষ্করের মতো ব্রহ্মার পৌরাণিক মন্দির সারা বিশ্বের কোথাও খুঁজে পাওয়া যাবে না।
পুষ্কর আক্ষরিক অর্থে ফুল দিয়ে তৈরি পুকুর।এটা বিশ্বাস করা হয় যে একবার ভগবান ব্রহ্মার মনে পৃথিবীর মঙ্গল করার চিন্তা আসে এবং তিনি এর জন্য একটি যজ্ঞ করার সিদ্ধান্ত নেন। তাকে যজ্ঞের জন্য জায়গা খুঁজে বের করতে হয়েছিল। ব্রহ্মার বাহু থেকে বেরিয়ে আসা পদ্মকে তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন। এদিকে পদ্ম পুকুর ছাড়া বাঁচতে পারে না, তাই এখানে একটি পুকুর তৈরি করা হয়েছিল।ব্রহ্মা যজ্ঞের জন্য এখানে পৌঁছেছিলেন।
কিন্তু সময়মতো সেখানে পৌঁছাতে পারেননি তাঁর স্ত্রী সাবিত্রী। যজ্ঞের সময় ঘনিয়ে আসছিল, তাই ব্রহ্মা স্থানীয় এক রাখালীকে বিয়ে করে যজ্ঞে বসলেন। তা দেখে সাবিত্রী ব্রহ্মাকে অভিশাপ দেন যে, দেবতা হয়েও তাঁর পূজা হবে না। তিনি বলেছিলেন যে এই পৃথিবীতে আপনার কেবল পুষ্করে পূজা হবে এবং যদি অন্য কেউ আপনার মন্দির তৈরি করে তবে তা কখনই সেই ব্যক্তির জন্য শুভ হবে না।
সাবিত্রীর একটি মন্দিরও রয়েছে পুষ্করে। সেটি ব্রহ্মা মন্দিরের পিছনে পাহাড়ে অবস্থিত। এই মন্দিরটি চতুর্দশ শতকে নির্মিত হয়েছিল। এখানে একটি পদ্মের উপর উপবিষ্ট ভগবান ব্রহ্মার চারমুখী মূর্তি রয়েছে। তাঁর বাঁদিকে এক স্ত্রী গায়ত্রী আর ডানদিকে অন্য স্ত্রী সাবিত্রী। ব্রহ্মা কার্তিক পূর্ণিমার দিনে পুষ্করে যজ্ঞ করেছিলেন। এই কারণে প্রতি বছর অক্টোবর-নভেম্বরের মাঝামাঝি সময়ে এখানে পুষ্কর মেলা বসে। সারা বিশ্ব থেকে হাজার হাজার ভক্ত মেলায় আসেন। এই সময়ে ভগবান ব্রহ্মার পূজা করে ভক্তরা পুণ্য লাভ করেন।







