বর্তমানে যেভাবে ডেঙ্গি রোগের সংখ্যা বাড়ছে তাতে সাধারণ মানুষের ভয়ের শেষ নেই। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে খুব সহজেই যেকোনো রোগের সঙ্গে লড়াই করা যায়। পরিস্থিতি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে শীঘ্রই হাসপাতালে ভর্তি হতে হবে।
ডেঙ্গি মূলত ভাইরাস জনিত রোগ। এই রোগ থেকে মুক্তি পেতে আপনাকে প্রতিদিন এই তিনটি পানীয় গ্রহণ করতে হবে।
১. হলুদ দুধ:
হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আর দুধে রয়েছে ক্যালসিয়াম সহ নানারকম পুষ্টিগত উপাদান। তাই প্রতিদিন শুতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধের সঙ্গে হলুদ মিশে খেলে শরীরে ইমিউনিটি পাওয়ার খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। পাশাপাশি ভাইরাস ও ব্যাকটেরিয়াদের আক্রমণ থেকেও আপনি মুক্তি পাবেন।
২. ফলের রস:
ডাক্তারি মতে তাজা ফলের রসে এমন কিছু উপাদান আছে যা আপনার শরীরের বিভিন্ন অঙ্গের খেয়াল রাখে। তবে বাজার থেকে প্যাকেটের ফলের রস কিনলে হবে না। অবশ্যই তা বাড়িতে বানাতে হবে।
৩. জল:
আর কোনো পানীয় নাই বা হোক কিন্তু নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল আপনাকে পান করতেই হবে। ডেঙ্গুতে শরীরের জলের ঘাটতি ঘটে। তাই অন্তত দিনে তিন থেকে চার লিটার জল খেতেই হবে।







