অফবিট

নিয়মিত উচ্ছে করলা খেলে সত্যিই কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে?

বিশ্বজুড়ে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। রোজকার জীবনযাপন আর খাদ্যাভ্যাসই যে দায়ী সুগারের জন্য একথা বারবারই বলছেন বিশেষজ্ঞরা।ডায়াবিটিস নিয়ন্ত্রণ করা খুব কঠিন। ডায়াবিটিস রোগীদের বারবার তিতো খাওয়ার উপদেশ দেন পাড়া প্রতিবেশীরা। অনেকের ধারণা উচ্ছে, করোলা খেলে নাকি এই অসুখ হাতের মুঠোয় চলে আসে।তাই অনেক সুগার রোগীই নিয়মিত খেয়ে যান এই ধরনের সবজি। তবে এই দুই সবজি খেলে আদৌ কি কোনও উপকার মেলে? বা কী ভাবে খেতে হবে? সব উত্তর মিলবে এই প্রতিবেদনে
উচ্ছে, করলা হল পুষ্টির খনি
উচ্ছে, করলা ডায়াবিটিস রোগীদের জন্য খুবই ভালো বিকল্প হতে পারে। উচ্ছে, করলা ভিটামিন বি ও ভিটামিন সি-তে ভরপুর। এর ফলে শরীরের ইমিউনিটি বাড়বে।এছাড়াও এতে রয়েছে অনেকটা পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট।যা প্রদাহজনিত সমস্যা দূর করে। এছাড়া এর গ্লাইসেমিক ইনডেক্সও কম। তাই ডায়াবেটিস রোগীরা অনায়াসে খেতে পারেন উচ্ছে ও করলা।
উচ্ছে, করলা খেলে কি সুগার কমে?
উচ্ছে-করলা খেলেই যে সুগার কমবে, তা নয় । তবে এই দুই সবজি রক্তে শশর্করার ভারসাম্য বজায় রাখতে পারে। তাছাড়া এতে রয়েছে পলিপেপটাইড পি নামক একটি উপাদান যা সুগার স্পাইক আটকায়। অর্থাৎ হুট করে সুগার বেড়ে যায় না।
উচ্ছে, করোলা কী ভাবে খেলে উপকার মিলবে?
উচ্ছে ভাজা বা তরকারি অনেকেরই প্রিয়। কিন্তু উচ্ছে ও করলা জুস করে খেলেই সবথেকে বেশি উপকারী। ডায়াবেটিস রোগীরা রোজ সকালে খালিপেটে এই জুস খেলে উপকার পাবেন । আর এতেই সারাদিন সুগার বাড়ার আশঙ্কা অনেকটাই কমবে।

শেষে একটাই কথা শুধুমাত্র উচ্ছে খেয়ে ডায়াবিটিস পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে- এমন কথাও নয়। তাই এই বিষয়ে সবার প্রথমে কোনও চিকিত্‍সক বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.