আজ সকালে হঠাৎ নবান্নের ১৩ তলার বারান্দা দিয়ে ঢুকে পড়ে রামভক্ত এক হনুমান। সে নির্দ্বিধায় নব্বানের বারান্দায় লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে । আর তার পিছু নিয়েছে হাতে ওয়াকিটকি নিয়ে নিরাপত্তারক্ষীরা। কিন্তু এই সব বিষয় নিয়ে রামভক্তের কোনো খেয়াল নেই। সে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে নবান্ন চত্বর। ১৩ তলার রেলিং ঘেরা বারান্দায় এসে বসে রয়েছে। সেখান থেকে তাড়া খেয়েও তার কোনো প্রতিক্রিয়া নেই ।
হনুমান নবান্নের ১৩ তলাতে রয়েছে, ঠিক তার উপরের তলাতে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি এখন চিকিৎসকের পরামর্শে কালীঘাটের বাড়িতে। তাঁর পায়ের চোটের জন্য তিনি নবান্নে আসতে পারছে না। আপাতত কালীঘাটের বাড়ি থেকেই প্রশাসনিক কাজকর্ম নিয়ন্ত্রণ করছেন মুখ্যমন্ত্রী। যার জন্য তিনি ‘দিল্লি চলো’ অভিজনও করতে পারেননি। এমনকি রাজ্যে বন্যার পরিস্থিতি তৈরি হওয়া সত্বেও বাড়ি থেকে ফোনে বৈঠকে কাজ সেরেছেন নবান্নের সঙ্গে।
বৃহস্পতিবার অবশ্যই হনুমানটি তার দফতর পর্যন্ত পৌঁছতে পারেনি। নবান্নের ভবনটির লিফট ওঠানামার জায়গাটি ঘিরে মাঝখানে যে ঘোরানো বারান্দা রয়েছে সেখানেই তাকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। তবে তাকে দেখার জন্য নবান্নের বারান্দায় ভিড় জমিয়েছে অনেকেই। এমনকি তাদেরকে দেখেও নির্বিকার হয়ে বসে রয়েছে রামভক্ত।







