দিল্লি পুলিশ এর কাছ থেকে ছাড়া পাওয়ার পর, রাজভবন অভিযানের কর্মসূচি ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা অনুযায়ী কাল কলকাতার রাজপথে হয় “রাজভবন অভিযান”। কিন্তু রাতভবনে পৌঁছানোর আগেই রাজ্যপাল রাজ ভবন থেকে চলে যান। সেই জন্যই রাজভবনের সামনে ধর্নায় বসে শাসক দল তৃণমূল। সেই ধর্নামঞ্চে রাতে উপস্থিত হন রুজিরা বন্দ্যোপাধ্যায়।
পূর্ব ঘোষনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় তৃণমূলের রাজভবন অভিযানের যাত্রা। রাজ্যের প্রতিটা প্রান্ত থেকে আসে হাজার হাজার দলের কর্মীরা। রবীন্দ্র সদন থেকে শুরু হয় সেই মহা মিছিলের যাত্রা। সেই যাত্রার প্রধান নেতৃত্বে ছিল রাজ্য তৃণমূল সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় দু’ঘণ্টা মহামিছিলএর পর অবশেষে রাজভবনের সামনে পৌঁছয় তারা। কিন্তু ততোক্ষনে রাজভবন থেকে চলে যান রাজ্যপাল। তাই রাজভবন এর সামনে মঞ্চো করে ধর্নায় বসে তৃণমূল এর কর্মী সহ প্রথম সারির নেতা মন্ত্রীরা। সভায় উপস্থিত ছিলেন কলকাতার মেয়র “ফিরহাদ হাকিম” সহ সায়নী ঘোষ, শতাব্দী রায় সহ আরো নেতারা।সেই সভাতেই রাতে কিছুক্ষন এর জন্য হাজির হন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়।সাদা এসইউভি চরে আসেন তিনি। কিছুক্ষন এর মধ্যে আবার চলেও যান। তবে কেনো তিনি এই সভায় এসেছিলেন তা এখনও জানা যায়নি।







