খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নয়া বিতর্ক , সব দেশের পতাকা থাকলেও করাচি থেকে বাদ গেলো ভারতের পতাকা !

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্কের শেষ নেই । একের পর এক বিতর্ক লেগেই রয়েছে , চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে । এবার একটি ভাইরাল ভিডিওয় ( ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় ৩৬৫ ) দেখা যাচ্ছে , চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী ৭ টি দেশের পতাকা করাচি ন্যাশনাল স্টেডিয়ামের ছাদে লাগানো রয়েছে , তবে সেখানে নেই ভারতের তেরঙ্গা । এরপরেই প্রশ্ন উঠছে , সব দেশের পতাকা থাকলেও , কেনো ভারতের পতাকা নেই।

আইসিসির নিয়ম অনুযায়ী , বহুজাতিক টুর্নামেন্টের আয়োজক দেশকে , প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দেশের জাতীয় পতাকা প্রদর্শন করতে হবে । তবে ঠিক কি কারণে ভারতের তেরঙ্গা বাদ দেওয়া হয়েছে, তার এখনো সঠিক কারণ জানা যায়নি। তবে অনুমান , বিসিসিআই পাকিস্তানে ভারতীয় দল পাঠাতে রাজি না হওয়ায় করাচি স্টেডিয়ামে ভারতের পতাকা প্রদর্শন করা হয়নি।

উল্লেখ্য , মাঝে আর মাত্র ১ দিন । বুধবার থেকেই শুরু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মহারণ । এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলো পাকিস্তান । পাক রাষ্ট্রের লাহোর , করাচি এবং রাওয়ালপিন্ডিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর । তবে , ভারত , পাকিস্তানে গিয়ে খেলতে রাজি না হওয়ায় , ভারতের ম্যাচ গুলি খেলা হবে দুবাইতে । ১৯ তারিখ করাচিতে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান ও নিউজিল্যান্ড ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.