জলের পাইপ আছে জল নেই, রাস্তার জন্য ইট বালি এলেও সেখান থেকে রাস্তা না করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যাদের পাকা বাড়ি আছে তারাই পেয়েছে ঘর, যারা গরীব ভাঙ্গা বাড়িতে থাকে ঘরের লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, একাধিক অভিযোগ নিয়ে রাস্তায় নামল এলাকাবাসী।
বিজেপি এবং নির্দলকে সমর্থন করাই কাল হয়েছে এলাকার মানুষের, ফলস্বরূপ দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের উত্তর লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের ভুকুমারী গ্রামের পাইক ও গায়েন দুটি পাড়ার বাসিন্দারা সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এমনই অভিযোগ গ্রামবাসীদের। কারণ হিসাবে তাদের দাবি দুটি গ্রামের মানুষ জোটবদ্ধভাবে শাসক দলকে হারিয়ে গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীকে তারা জিতিয়েছেন,নির্দল প্রহ্লাদ হালদার হয়েছে উপপ্রধান,
যার ফলে প্রতিটা বাড়িতে পাইপলাইন বসানো থাকলেও সেখানে জল সাপ্লাই দিচ্ছে না, গ্রামের মধ্যে রাস্তা করার জন্য ইট বালি সিমেন্ট পড়েছিল সেগুলো তুলে নিয়ে যাওয়া হয়েছে, আবাস যোজনায় তালিকায় যাদের প্রথমে নাম ছিল দ্বিতীয় তালিকায় তাদের নাম কেটে দেওয়া হয়েছে, বহু লোক এখনো ভাঙ্গা ঘরের মধ্যে বাস করছেন, অথচ অনেকে পাকা বাড়ির মালিক শাসক দলের সমর্থক হওয়ার ফলে আবাস যোজনার ঘর পাচ্ছেন। এমত অবস্থায় গ্রামের মহিলা ও পুরুষ রাস্তায় নেমেছেন। সাংবাদিককে কাছে পেয়ে তারা ক্ষোভে ফেটে পড়ছেন শাসক দলের বিরুদ্ধে।







