জেলারাজ্য

নদীয়ার শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাছ বোঝাই লরি

নদীয়ার শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাছ বোঝাই লরি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় রাস্তায় পড়ে কয়েক লক্ষ টাকার মাগুর মাছ। ঘটনাস্থলে শান্তিপুর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক এবং শান্তিপুর থানার পুলিশ।

ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর থানার বাবলা বাইপাস কন্দ খোলা মোড়ের কাছে। যদিও এই দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার কিংবা খালাসী কারোরই সেরকম কোনো রকম আঘাত লাগেনি। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে আসে শান্তিপুর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকেরা এবং শান্তিপুর থানার পুলিশ। তাদের যৌথ তৎপরতায় মাছগুলিকে সরিয়ে নেয়া হয় ১২ নম্বর জাতীয় সড়ক থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.