এর আগেও ইডি-সিবিআই মদন মিত্রের বাড়িতে হানা দিয়েছিল। এমনকি কামারহাটি বিধায়ক মদন মিত্রকে গ্রেফতার ও করেছিল পুলিশ। আজ ধর্না অবস্থানের চতুর্থ দিনে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কামারহাটি বিধায়ক মদন মিত্রসহ আরও ১২ টি জায়গায় তদন্ত চালায় ইডি-সিবিআই। আজ পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় মদন মিত্রর ভবানীপুরের বাড়িতে দীর্ঘক্ষণ তদন্তের পরেও খোশমেজাজে রয়েছেন তিনি। বরং তৃণমূল বিধায়কের দাবি, “তল্লাশি অভিযানে আসা সিবিআই আধিকারিকদের চোখ নাকি ছিল টিভিতে বিশ্বকাপের ভারত- অস্ট্রেলিয়া ম্যাচে”!যখন সিবিআই কর্তারা ভবানীপুেরর বাড়ি থেকে বের হন, তখন বিকেল গড়িয়েছে। আর এদিকে আজই চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করেন বিরাট কোহলি সহ রোহিত শর্মারা। তাই ক্রীড়াপ্রেমী মদনের বাড়ির টেলিভিশনেও সেই ম্যাচ চালানো হয়।
সিবিআই কর্তারা কী কী তল্লাশি করেছেন জানতে চাইলে তিনি বলেন, “ওরা যা জিজ্ঞেস করল, প্রথমে ভাবলাম সিরিয়াস কিছু। কিন্তু দেখলাম দিল্লি ভয় পেতে শুরু করেছে। আজ অফিসারদের কথার মধ্যে ভয় লক্ষ্য করেছি। তৃণমূলের দম কতটা সেটা বাজিয়ে দেখতে এসেছে। হঠাত্ দেখলাম বিরাট ক্যাচ নিয়েছে বলে হাততালি দিয়ে উঠলো। ওদের মনযোগ ওই দিকে ছিল।







