রাজ্য

ট্রাফিক সিগন্যালে আগুনে পুড়ল তরুণী, প্রাক্তন সঙ্গীর নৃশংস প্রতিশোধে স্তম্ভিত বেঙ্গালুরু

রবিবার দুপুরে বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তায় হঠাৎই এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকলেন পথচারীরা। সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি ভাড়ার গাড়ির দিকে ছুটে আসে এক যুবক। মুহূর্তের মধ্যে গাড়ির উপর ছিটিয়ে দেয় পেট্রল, আর হাতে থাকা দেশলাইয়ের আঁচড়ে দাউ দাউ করে জ্বলে ওঠে চারচাকা। চালক-সহ অন্যরা মরিয়া হয়ে দরজা ঠেলে বেরোনোর চেষ্টা করেন। কিন্তু যুবকের চোখ ছিল গাড়ির একমাত্র মহিলা যাত্রীর দিকে। তাঁকে টেনে বের করে রাস্তায় ফেলে সারা গায়ে ঢেলে দেয় পেট্রল। চারপাশে মানুষ হতভম্ব, কেউই এত দ্রুত ঘটনার মোড় ঘুরে যাওয়া বিশ্বাস করতে পারছিলেন না। মুহূর্তের মধ্যে আগুনে ঝলসে ছুটে বেড়াতে থাকেন তরুণী। পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নেভালেও, শেষ রক্ষা হয়নি। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর সোমবার সকালে মৃত্যু হয় ওই তরুণীর।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম বনজাক্ষী (২৬)। যিনি আত্মীয়ের সঙ্গে মন্দিরে যাচ্ছিলেন। তদন্তে উঠে এসেছে নৃশংসতার পেছনে লুকিয়ে আছে ব্যক্তিগত প্রতিশোধ। অভিযুক্তের নাম বিঠল, বনজাক্ষীর প্রাক্তন লিভ-ইন পার্টনার। পেশায় গাড়িচালক বিঠলের মদ্যপ অভ্যাস ও ঝগড়ার কারণে কিছুদিন আগে সম্পর্ক ছিন্ন করেছিলেন বনজাক্ষী। কিন্তু সেই আক্রোশেই পরিকল্পনা করে এদিন গাড়ির পিছু নেয় অভিযুক্ত। ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো মাত্রই ঘটে যায় ভয়ঙ্কর কাণ্ড। বেঙ্গালুরু পুলিশ ইতিমধ্যেই বিঠলকে গ্রেপ্তার করেছে এবং সোমবার আদালতে তোলা হচ্ছে তাঁকে। সিলিকন ভ্যালির বুকে এমন নৃশংস ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.