রাজ্য

সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারের, ৩৯ বছর পর জমিদাতাদের জন্য ক্ষতিপূরণের নির্দেশ

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারকে দিতে হবে ১০ কোটি ৫৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ। ১৯৮৬ সালে সাঁইথিয়ার কমিউনিটি হল ও শিশুদের খেলার মাঠ তৈরির জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছিল, তার প্রায় ৩৯ বছর পর অবশেষে ক্ষতিপূরণ পেতে চলেছেন জমিদাতারা।

প্রাথমিকভাবে ওই সময় প্রায় ৮৩ লক্ষ টাকা দিয়ে জমি অধিগ্রহণ করা হয়েছিল। প্রকল্পের জন্য অর্থসাহায্য করেছিলেন তৎকালীন সাংসদ প্রণব মুখোপাধ্যায়, যিনি পরবর্তীকালে দেশের রাষ্ট্রপতি হন। যদিও এত বছর কেটে যাওয়ার পরও জমিদাতারা উপযুক্ত ক্ষতিপূরণ পাননি। সম্প্রতি রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, জমিদাতাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

এই বিষয়ে সাঁইথিয়া পুরসভার পক্ষ থেকে আইনজীবী আশীষ চৌধুরী জানান, জমি অধিগ্রহণের সময় পৌরসভা ক্ষতিপূরণ দিয়ে দিয়েছিল। তাই তাদের ওপর নতুন করে কোনও আর্থিক দায় বর্তায় না। মামলাটি দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে বিচারাধীন ছিল। অবশেষে সুপ্রিম কোর্টে শুনানির পর সর্বোচ্চ আদালত রাজ্য সরকারকেই পুরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

সুপ্রিম কোর্টের এই রায়ে রাজ্য সরকারের ওপর চাপ বেড়েছে। প্রায় চার দশক পরও জমিদাতাদের ন্যায্য পাওনা না মেটানোয় কড়া সমালোচনার মুখে পড়েছে প্রশাসন। এই মামলার রায় প্রশাসনিক গাফিলতির একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে রইল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.