রাজ্য

মাধ্যমিক পরীক্ষা নিয়ে নয়া নির্দেশিকা, চলছে এডমিট কার্ড বিভ্রাট

মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের প্রথম বড় করে পরীক্ষা। তাই সেই জন্য শিক্ষা মহল থেকে প্রকাশনীর মত সব ক্ষেত্রেই থাকে প্রবল তোর জোর। চলতি মাসে কিছুদিনের মধ্যেই আরম্ভ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষা। এবার পরীক্ষা কক্ষে নজরদারি ক্ষেত্রে নিয়োজিত শিক্ষকদের জন্য জারি হল নয়া নির্দেশিকা। পাশাপাশি পরীক্ষা শুরু হওয়ার কয়েকটা দিন আগেও দেখা দিল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রাট।

এতদিন পর্যন্ত নিয়ম ছিল পরীক্ষা কক্ষে ঢোকার সময় সমস্ত ছাত্র-ছাত্রীদের চেক করা হবে যাতে তারা কোনো রকম মোবাইল অথবা অন্য কোনো বৈদ্যুতিক যন্ত্র নিয়ে পরীক্ষা দিতে না বসে। তবে একই নিয়ম এবার জারি হল নজরদারিতে নিয়োজিত শিক্ষক-শিক্ষিকাদের ওপর। পরীক্ষার কক্ষে থাকা কোন শিক্ষক-শিক্ষিকাদের কাছে কোন রকম বৈদ্যুতিক যন্ত্র অথবা মোবাইল ফোন রাখতে পারবে না। তাদেরকে সেই সবকিছু জমা দিতে হবে ভেনু সুপারভাইজ়ার বা ভেনু সেক্রেটারির কাছে। এরকমই এক মুহূর্ত স্বীকার জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। যদি কোন শিক্ষক-শিক্ষিকাদের কাছে এরকম কিছু পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে অ্যাড হক কমিটি দ্রুত ব্যবস্থা নেবে।

অন্যদিকে পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারই মধ্যে একাধিক স্কুলে দেখা যাচ্ছে পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট। গত মঙ্গলবার থেকে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকারা অভিযোগ করছে অ্যাডমিট কার্ড সমস্যা হচ্ছে পরীক্ষার্থীদের। অনেকেরই এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড আসেনি। আবার অনেকের ভুল নামে অ্যাডমিট কার্ড এসেছে। এই সমস্ত সমস্যা সমাধান না হলে আন্দোলনের পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়েছে পরীক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.