রাজ্য

তীব্র গরমে এগিয়ে আসছে স্কুলের গরমের ছুটি

বৈশাখের শুরুতেই তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ, বিশেষ করে স্কুলপড়ুয়া শিশুরা। সকালে স্কুলে যাওয়া তাদের জন্য কষ্টকর হয়ে উঠছে। এই পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজ্য শিক্ষা দফতর গরমের ছুটি এগিয়ে আনার কথা ভাবছে। প্রতি বছরই অতিরিক্ত তাপমাত্রার কারণে কিছুটা আগে ছুটি দেওয়া হয়, তবে এ বছর মর্নিং স্কুলের পরিবর্তে সরাসরি ছুটি এগিয়ে আনার সম্ভাবনাই বেশি।

বর্তমানে রাজ্যে ভোটের মরশুম চলছে, তাই ধারণা করা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে ভোটের ফল প্রকাশের পর গরমের ছুটি ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরই স্কুলগুলিতে ছুটি কার্যকর হতে পারে।

নবান্নের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সূত্রের খবর, মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ছুটি শুরু হতে পারে। তীব্র দাবদাহে শিশুদের অসুস্থতা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সাধারণত মে মাসের প্রথম সপ্তাহ থেকেই ছুটি শুরু হয়, তবে জেলাভেদে তাপমাত্রার তারতম্যের কারণে তারিখ কিছুটা পরিবর্তিত হতে পারে। এই নির্দেশিকা মূলত সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির জন্য প্রযোজ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.