অফবিট

এই মন্দিরে মানত করলে মেলে জটিল রোগ থেকে মুক্তি, কোলে আসে সন্তান!

মন্দিরে আগত অনেকের বিশ্বাস এই মন্দিরের পুকুরে স্নান করলে নানা রোগ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়।ভক্তদের বিশ্বাস, শ্রী শ্রী ঝাড়েশ্বর জিউর মন্দিরের পুকুরে ডুব দিলেই রোগ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। আবার অনেকে মনে করে এই মন্দিরে মানত করলে মনস্কামনা পূর্ণ হয়। এই বিশ্বাস মনে নিয়েই কেউ ৩০ বছর আবার কেউ ৪০ বছর ধরে এই মন্দিরে এসে থাকেন। পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল শালবনী ও কেশপুরের মধ্যবর্তী আনন্দপুরের কানাশোলে অবস্থিত শ্রীশ্রী ঝাড়েশ্বর জিউর শিব মন্দির। প্রতিবছর চৈত্র সংক্রান্তিতে এই মন্দিরে পালিত হয় জল ঢালা ও মেলা উৎসব। যেখানে শিবের মাথায় জল ঢালতে ঢল নামে লক্ষাধিক নারী-পুরুষের।কথিত আছে, যে জায়গায় আজকে মন্দির, আগে সেখানে ছিল জঙ্গল ও বটগাছ। তারই নীচে শিবলিঙ্গটি। একটি কৃষগাভী সেই শিবলিঙ্গের ওপর প্রতিনিধি নিজের থেকে গিয়ে দুধ ঢেলে আসত। এক রাখাল বালক এই দৃশ্য দেখে ফেলেছিল।

যেদিন রাখাল বালক ওই দৃশ্য দেখে ফেলে, সেদিন রাতেই স্বপ্ন দেখেন গাভীর মালিক, ব্রাহ্মণভূমের রাজা আলালনাথ দেব ও আড়িয়াদহের পুরোহিত শীতলানন্দ মিশ্র। কৃষ্ণগাভীটি যে জায়গায় দুধ দিত, সেখানেই মাটি খুঁড়ে উদ্ধার হয় অনাদি শিবলিঙ্গ। ১৬২৯ খ্রিষ্টাব্দে ভাদ্র মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। নাম দেওয়া হয় ঝড়েশ্বর শিব।
মন্দিরে আগত ভক্তরা জানায়, দীর্ঘ চল্লিশ বছর বৈবাহিক জীবনে সন্তান না হওয়ায় এই মন্দিরে মান্নত করলে পুত্র সন্তান লাভ হয়। অনেকের বিশ্বাস এই মন্দিরের পুকুরে স্নান করলে নানা রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। বিশ্বাস বা মান্যতা যাই হোক, প্রাচীন মন্দিরের বাৎসরিক উৎসবে লক্ষ লক্ষ মানুষের সমাগম আজও বর্তমান।এই ঘটনার পর এই মন্দিরের খ্যাতি আরও ছড়িয়ে পড়ে। ৬৭ ফুট উঁচু এই মন্দিরের পাশের বিশাল দিঘিটি খনন করে দিয়েছিলেন রাজা আলালনাথ দেব। সেই কারণে এই দিঘি আলাল দিঘি নামেও পরিচিত। মেদিনীপুর থেকে আনন্দপুরের দূরত্ব ২৫ কিলোমিটার। নিকটবর্তী রেলস্টেশন গোদাপিয়াশালের সঙ্গে আনন্দপুরের দূরত্ব ১৩ কিলোমিটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.