রাজ্য

অভিষেকের সঙ্গে বৈঠকের পরবর্তীতেই দিল্লিতে রাজ্যপাল-শাহ বৈঠক, চর্চা তুঙ্গে!

এদিন রাজ্যপালের সঙ্গে অমিত শাহের বৈঠক। সকালেই হবে বৈঠক। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরবর্তীতেই দিল্লি রওনা দেন রাজ্যপাল। উক্ত বৈঠকের যাবতীয় যা কথোপকথন শাহকে জানাবেন বোস, এমনটাই মনে রাজনৈতিকমহল।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরই রাজধানীতে যাত্রা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অভিজ্ঞমহল। আবার রাজভবন সূত্রের খবর, দিল্লি থেকেই রাজ্যপালকে জরুরি তলব করা হয়েছে৷

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই বকেয়া আদায়ের দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস৷ কৃষি ভবনে তৃণমূলের বিক্ষোভকে ঘিরে রীতিমতো সরগরম হয়ে ওঠে পরিস্থিতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতাদের আটক করে নিয়ে যায় পুলিস৷ কলকাতায় ফিরে ফের রাজভবনে চলে অভিষেকের নেতৃত্বে ধর্না। চড়ছে রাজনৈতিক পারদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.