জেলা

সন্ধার ট্রেনে ছিনতাই , বাধা দিলে ধাক্কা বধূকে

ছিনতাইয়ে বাধা দিলে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেবার মত চাঞ্চল্যকর ঘটনা উঠে এলো। নবদ্বীপ থেকে সন্ধ্যার লোকাল ট্রেনে কাটোয়া ফিরছিলেন। সেই সময় একজন ছিনতাইকারী তার কানের দুল চুরি করার চেষ্টা করলে বাধা দেওয়ায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। ধস্তাধস্তিতে ছিনতাইকারী ওই যুবকও চলন্ত ট্রেন থেকে পড়ে যায়।

সূত্রের খবর, নবদ্বীপ থেকে কাটোয়া ফিরছিলেন বছর ২৩ এর রাধিকা মন্ডল। তার বাড়ি কাটোয়ার মাধবীতলা এলাকায়। সেই সময় মাঝ পথে চলন্ত ট্রেনে একজন ছিনতাইকারী তাকে আক্রমণ করে। তার কানে থাকা সোনার দুল ছিনতাই করার চেষ্টা করলে ওই বধূ বাধা দেয়।

বাধা দিলে ওই ছিনতাইকারী মহিলাকে চলত ট্রেন থেকে ফেলে দেবার চেষ্টা করলে ধস্তাধস্তিতে ছিনতাইকারী চিরঞ্জিত বাগ ও ওই রাধিকা মন্ডল দুজনেই চলত ট্রেন থেকে পড়ে যায়।

স্থানীয় সূত্রে খবর ঘটনার দিন বিকেলে নবদ্বীপে আয়ুর্বেদিক ওষুধ কিনতে বাড়ি থেকে বের হন রাধিকা মন্ডল। রাতে স্বামী মিঠুন তাঁকে ফোনও করলে তিনি বাড়ি ফিরছেন বলেও জানান। কিন্তু অনেক রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় রাধিকার স্বামী ফোন করলে তিনি জানান কনকন অন্ধকার ঝোপের মধ্যে তিনি পরে আছেন।

এরপর রাত্রিবেলাতেই রাধিকার স্বামী থানায় বিষয়টি জানালে খোঁজ শুরু হয়। এরপর মোবা‌ইলের টাওয়ার লোকেশন ধরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বৃহস্পতিবার সকালবেলায় বেড়া এলাকায় রেললাইনের ধারে রক্তাক্ত অবস্থায় রাধিকাকে পড়ে থাকতে দেখলে,ওই এলাকার স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে। পাশেই পড়েছিল ওই ছিনতাইকারী যুবকের মৃতদেহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.