মালদা, ইংরেজবাজার — সামান্য বৃষ্টি, আর তাতেই গাবগাছি যেন জলে তলিয়ে যায়! মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকায় ফের চরম জলজট।
বর্ষার জল গলছে না ঠিকমতো—নিকাশির খোলনলচে ভেঙে পড়েছে বলেই অভিযোগ গ্রামবাসীদের। জমে থাকা জলে ডেঙ্গু ও মশাবাহিত রোগের আতঙ্ক দিনকে দিন বাড়ছে।
একাধিকবার পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি—সকলকে জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।
এমনকি তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যও এলাকাবাসীদের ক্ষোভের সঙ্গেই সহমত পোষণ করেছেন।
বিজেপির অভিযোগ, যত্রতত্র জলাভূমি ভরাট করে জল বেরোনোর পথ বন্ধ করে দেওয়াতেই এই পরিস্থিতি।
জেলা তৃণমূল নেতৃত্বেরও স্বীকারোক্তি — পরিকল্পনাহীন নির্মাণই জলজটের মূল কারণ। তবে জেলা পরিষদের মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে শাসকদল।
তবে প্রশ্ন একটাই—সব আশ্বাসের পরও কবে মুক্তি মিলবে এই জল-যন্ত্রণার হাত থেকে?







