অফবিট

বাস্তবেই পাহাড়ে ওঠে এই মাছ!

প্রচলিত একটি প্রবাদ কথা আছে, গল্পের গরু গাছে ওঠে। কিন্তু বাস্তবে গরু গাছে না উঠলেও বাস্তবে কিন্তু মাছ পাহাড়ে ওঠে। এটা আজগুবি শুনতে লাগলেও এটা বাস্তব।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভের গবেষক টিম গ্র্যাবোস্কি তেমনই এক মাছের সন্ধান দেয়। হাওয়াই দ্বীপের হামাকুয়া উপত্যকায় দেখা পাবেন এই অদ্ভুত মাছের। মাছটির নাম ও-ওপু নাকিয়া। তবে গবেষকদের মতে, , ও-ওপু বলতে অনক প্রজাতির মাছ কে বোঝায়, কিন্তু এর মধ্যে ৪টি বা ৫টি প্রজাতির মাছ পাহাড়ে উঠতে পারে। এবং হামাকুয়া উপত্যকার অন্তত ৫০ মাইল জলস্রোতে এই মাছেদের দেখা যায় বলে জানা যায়।

হামাকুয়া উপত্যকায় বার্ষিক বৃষ্টিপাত এর পরিমাণ ২০০ সেন্টিমিটারের বেশি।তবে পাহাড়ি অঞ্চলে জলের স্রোত অত্যন্ত বেশি। তাই এই প্রজাতির মাছগুলি প্রয়োজনে জল ছেড়ে পাহাড়ের ঢাল বেয়ে ৩৬ মিটার উপরে উঠে যেতে পারে। যদিও ক্রমশ এই ব্যতিক্রমী মাছের সংখ্যা কমে আসছে বলেই জানিয়েছেন গবেষকেরা। আর এর জন্য দায়ী পরিবেশ দূষণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.