রাজ্য

‘বাংলার মানুষ মনে করছে কোথাও কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ে যাচ্ছেন’, মুখ্যমন্ত্রীর প্রতি সুব্রত

পায়ে চোটের দরুন গৃহবন্দি মুখ্যমন্ত্রী। যার দরুন পুজোর উদ্বোধনগুলো ভার্চ্যুয়ালিই সারছেন তিনি।গতকাল অর্থাৎ রবিবারও কলকাতার ১৭টি পুজোর উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার উদ্বোধনের তালিকার একেবারে শেষে ছিল দক্ষিণ কলকাতা সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো। সেই পুজোর অন্যতম উদ্যোক্তা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। উদ্বোধনের ফাঁকেই দীর্ঘ সময়ের রাজনৈতিক লড়াই প্রসঙ্গে সুব্রত বক্সি মমতা বন্দ্যোপাধ্যায়কে যা বললেন তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল।

লক্ষ্য ছিল রাজ্যে বিনিয়োগ আনা। সেপ্টেম্বরে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখন ফের চোট লাগে বাঁ পায়ের হাঁটুতে। বিদেশ থেকে ফিরেই এসএসকেএম হাসপাতালে যান মমতা। তাঁকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

গতকাল দক্ষিণ কলকাতা দুর্গাপুজো কমিটির পুুজোর উদ্বোধনে সুব্রত বক্সির থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান, ‘বক্সিদা আপনার পাড়ার পুজোর উদ্বোধন কবে আছে?’ যার প্রেক্ষিতে উত্তর দেন সুব্রত। সঙ্গে তাঁর সংযোজন, ‘আপনার দ্রুত সুস্থতা কামনা করি। কারণ বাংলার মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। স্বাভাবিক ভাবেই বাংলা মনে করছে কোথাও কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ে যাচ্ছেন। আপনি আবার চলতে আরম্ভ করলে আমরা আবার বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে পারব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.