ভাইরাল

ভাইরাল ভিডিওতে হাড়হিম দৃশ্য! লাইক-ভিউয়ের নেশায় চরম পরিণতি! নিজের গুলিতেই প্রাণ গেল যুবকের

এক মুহূর্তের ভুল, আর তাতেই নিভে গেল একটি তরতাজা প্রাণ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার উদ্দেশ্যে রিল বানাতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হলেন দিল্লির এক যুবক। ক্যামেরা তখনও চলছিল—আর সেই ক্যামেরাতেই ধরা পড়ল মৃত্যুর নির্মম দৃশ্য।

পূর্ব দিল্লির নিউ অশোক নগরের একটি ঘরে বসে বন্ধুদের সঙ্গে ভিডিও শুট করছিলেন পবন নামে ওই যুবক। হাসি-ঠাট্টার মধ্যেই তিনি হাতে তুলে নেন একটি পিস্তল। ভিডিওতে দেখা যায়, কীভাবে পিস্তলে গুলি ভরতে হয়, তা প্রদর্শন করছিলেন তিনি। পাশে থাকা বন্ধুই পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করছিল এবং নির্দেশ দিচ্ছিল।

সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু আচমকাই পরিস্থিতি বদলে যায়। পিস্তলটি নিজের বুকের দিকে তাক করে দাঁড়ান পবন। সেই সময়ই বন্ধুর কণ্ঠে শোনা যায় সতর্কবার্তা—“দেখিস, কিছু করে বসিস না!” কিন্তু সতর্কতা আর কাজে লাগেনি।

এক নিমেষে ট্রিগারে চাপ পড়ে যায়। বিকট শব্দে বেরিয়ে আসে গুলি, সোজা বুক ভেদ করে। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ক্যামেরার পিছনে থাকা বন্ধুর অসহায় চিৎকার যেন পুরো ঘটনাটিকে আরও শিউরে তোলার মতো করে তোলে।

পুলিশ জানিয়েছে, ব্যবহৃত পিস্তলটি লাইসেন্সপ্রাপ্ত এবং সেটি পবনের এক বন্ধুর। ঘটনার পর সেই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনা আবারও প্রমাণ করল—সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার নেশা কতটা ভয়ঙ্কর হতে পারে। কয়েক সেকেন্ডের ভিডিওর জন্য জীবনের সঙ্গে এমন ঝুঁকি নেওয়া যে কতটা মারাত্মক, তা এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.