রাজনীতি

রাজ্যপাল কে মিষ্টি ও দুর্গামূর্তি দান করলো কুণাল ঘোষ।তাহলে কি শান্তির বার্তা দুপক্ষ থেকেই

পুজোর আগেই রাজভবনে ঢুকে বেশ কিছুক্ষন রাজ্যপাল এর সঙ্গে দেখা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আর সেই নিয়েই সমস্ত রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে জল্পনা। উঠেছিল অনেক প্রশ্ন, সেই প্রশ্নেরই উত্তর দিলেন কুণাল ঘোষ নিজে। এদিন রাজভবন থেকে বেরোনোর পর সাংবাদিক দের তিনি নিজে বলেন, আমি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দেবী দুর্গার একটি মূর্তি, বাংলার মিষ্টি উপহার এবং তৃণমূল কংগ্রেসের জাগো বাংলার একটি শারদীয়া সংখ্যা উপহার দিয়েছি। এটা উত্‍সবের মরশুমে সৌজন্য সাক্ষাত্‍ মাত্র”।

এর আগে রাজ্যপাল সম্পর্কে অনেক নেতিবাচক কথা বলতে শোনা গেছে কুণাল ঘোষকে। তবে এবার তার এই উপহার সম্পূর্ণ উল্টো বার্তা দিলো গোটা রাজ্যবাসী কে। তবে এই সব টাই নাকি মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে এমন টাই বলছে সবাই। বিরোধীদের সমস্ত কথা দূরে সরিয়ে সাংবাদিক দের সামনে তিনি বলেন,আগে ওনাম উপলক্ষ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস আমাদের মিষ্টি পাঠিয়েছেন।সেই জন্যই সৌজন্যতার খাতিরে পুজোর আগে রাজ্যপাল এর সঙ্গে দেখা করেছেন তিনি “। এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এমন টাই জানিয়েছিলেন তিনি। তবে কুণাল ঘোষ রাজভবন সংঘর্ষ নিয়ে বলেছেন,”কোনও রাজ্যপাল যদি বিজেপির কথায় পদক্ষেপ করেন, সেটার তো সমালোচনা করতেই হয়। সেই সমালোচনা আগেও করেছি, ভবিষ্যতেও করব।’‌

তৃণমূল মুখপাত্র ‘কুণাল ঘোষ’ আরো জানান,” যেখানে রাজ্যপালের জন্য রাজ্য সরকারের স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হবে, সেখানে আমাদের পক্ষ থেকে সমালোচনা একশোবার করা হবে।”এটার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কোনও যোগ নেই।”

তবে শুধুই কি উত্‍সবের মরশুমে সৌজন্য সাক্ষাত্‍ না এর পেছনে আছে অন্য কোনো গল্প। কিছুদিন আগেই রাজ্যপাল কে ধন্যবাদ জানিয়ে টুইট করেছিলেন ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়’। তবে কি সব কিছু ধীরে ধীরে ঠিক হচ্ছে? সেটাই এখনো অজানা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.