রাজ্য

সঞ্জয়ের ঠিকানা এখন প্রেসিডেন্সির ‘পহেলা বাইশ’

আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় কে শিয়ালদহ আদালতের শুনানির পর তার নতুন ঠিকানা হয় প্রেসিডেন্সি জেল। শুক্রবার থেকে আপাতত সঞ্জয় রায়ের নতুন ঠিকানা প্রেসিডেন্সি জেলের ‘পহেলা বাইশ’ এর ২১ নম্বর সেল। ওই ঘরেই বন্দী ছিল এক খুনের আসামি হাবিব।তাকে অন‌্য জায়গায় সরিয়ে নিয়ে যায়।সেখানে সঞ্জয়কে রাখার ব‌্যবস্থা রয়েছে।এই একের বাইশ এর দু’নম্বর ঘরের বাসিন্দা শিক্ষক নিয়োগ দুর্নীতির মূল অভিযুক্ত তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‌্যায়। সিবিআই সূত্রের খবর, নিজেকে নির্দোষ বলে দাবি করে শুক্রবার প্রথম দফায় সঞ্জয় কান্নায় ভেঙে পড়ে শিয়ালদহ আদালতের তিনতলায় দ্বিতীয় বিচারবিভাগীয় ম‌্যাজিস্ট্রেটর ঘরে। সে পলিগ্রাফ পরীক্ষায় রাজি কি না, তা জানার জন‌্যই বিচারকের সামনে তাকে পেশ করা হয়। বিচারক তাকে ১৪ দিনের জন‌্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়ার পর সঞ্জয়কে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। জেল সূত্রে খবর, প্রথমেই সঞ্জয়কে জেলের অফিসে বসানো হয়। তাকে সাধারণ ওয়ার্ডে অন‌্য বন্দিদের সঙ্গে রাখাটা নিরাপদ নয় বলে বিবেচনা করে সেলেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলের অফিসে সঞ্জয়কে কয়েকজন কারা আধিকারিক ও কারারক্ষী। তাঁরা তার কাছে জানতে চান, কেন সে এই নৃশংস কাজ করেছে? জবাবে সে কান্নায় ভেঙে পড়ে সঞ্জয়। বলতে থাকে, ”আমি নির্দোষ। আমি কিছু করিনি।”

সঞ্জয় রায়ের নিরাপত্তার জন‌্যই তাকে একের বাইশ সেলে রাখার সিদ্ধান্তে আসে জেলার। এই সেলটিতে সিবিআই ও ইডির হাতে ধৃত শিক্ষক নিয়োগ দুর্নীতি ও রেশন বন্টন দুর্নীতির মূল অভিযুক্তরা থাকার কারণে আর জায়গা নেই। এ ছাড়াও রয়েছে আরও কয়েকজন হাই প্রোফাইল বন্দি। সেলে নিয়ে যাওয়ার আগে স্বাস্থ‌্যপরীক্ষার জন‌্য সঞ্জয়কে নিয়ে যাওয়া হয় জেল হাসপাতালে। রক্তচাপ-সহ তার শারীরিক অবস্থা স্বাভাবিক বলেই হাসপাতালের চিকিৎসকরা কারাকর্তাদের জানান।

জানা যাচ্ছে, ২১ নম্বর সেলের ঠিক পিছনেই রয়েছে ফাঁসিকাঠ। সেলে নিয়ে যাওয়ার পর তাকে নিয়মমাফিক কম্বল, থালা, গ্লাস দেওয়া হয়।জেল কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তার ব‌্যবস্থা করেছে। কারারক্ষীরা তার উপর নজর রাখছেন। তবে নজরদারির জন‌্য ওই ঘরে সিসিটিভির ক‌্যামেরা বসানো হতে পারে বলে জানিয়েছে কারাদপ্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.