ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর জন্য কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) সূর্যকুমার যাদবকে অধিনায়ক হিসেবে আনতে একটি বড়ো পরিকল্পনা করছে। গতবারের চ্যাম্পিয়নরা ইতিমধ্যেই নিজেদের নতুন হেড কোচ পেয়েছেন। পরবর্তী মরশুমে গম্ভীরের ফেলে আসা দায়িত্ব নিচ্ছেন কুড়ি বিশের চ্যাম্পিয়ন কোচ রাহুল দ্রাবিড়। কেকেআর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সূর্যকুমার যাদবকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার জন্য একটি অফার দেওয়া হয়েছে বলে খবর।
মূলত কেকেআর, মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটসম্যান এবং বর্তমান ভারতীয় টি ২০ দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে তাঁদের টিমে আনতে চান। এজন্য তাঁরা শ্রেয়স আইয়ারকে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে ট্রেড করার পরিকল্পনা করছে।
সূর্যকুমার যাদব, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন। তিনি কেকেআরের নতুন অধিনায়ক হিসেবে দলের নেতৃত্ব দেবেন। শ্রেয়স আইয়ার, যিনি কেকেআরের বর্তমান অধিনায়ক। যার হাত ধরে কেকেআর তৃতীয়বার ট্রফি ছোঁয়ার অনুভূতি নিয়েছে, তাঁকে এই ট্রেডের মাধ্যমে মুম্বাই ইন্ডিয়ান্সে নেওয়ার আলোচনা চলছে।
এই ট্রেডটি সফল হলে আইপিএল ২০২৫-এ দুটি দলের মধ্যে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে। কেকেআরের নেতৃত্বে সূর্যকুমার যাদব নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই খবর নিয়ে প্রবল উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। সকলেই এই চমকপ্রদ ট্রেডের দিকটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।







