বক্স অফিসে এইভাবে ও ফিরে আসা যায় ,তা প্রমাণ করে দিয়েছেন শাহরুখ খান। একবার নয় পর পর দুটো সুপার ব্লক ব্লাস্টার ছবি তার ভক্তদের উপহার দিয়েছে। যার আয় প্রায় ১ হাজার কোটি ছুঁয়ে ফেলেছে। যা বর্তমানে চর্চার শিরোনামে রয়েছে। কিন্তু এইসবের মধ্যে রাজ এমন কিছু মন্তব্য বহিঃপ্রকাশ করেছে, যার ফলে শাহরুখের ভক্তরা বেজায় চটে গিয়েছে। পর্ণ কাণ্ডে নাম জড়িয়ে ছিল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার। যার ফলে বহুদিন ধরে রাজ মুখে মাক্স পড়ে বাইরে বের হতেন। এছাড়াও বহুদিন হয়ে গিয়েছে, ভক্তদের মুখ দেখায় নি রাজ।
এবার নিজের ছবি প্রচার কার্যের সময় দর্শকদের সামনে আসেন রাজ। মাক্স খুলে কিছু কথাও বলে। এত দূর পর্যন্ত সবকিছু ঠিক ছিল । কিন্তু ছবি প্রসঙ্গে মুখ খুলে তিনি জানান, ‘ভারতে কেবল দুটো জিনিসই বিক্রি হয়, শাহরুখ খান আর সেক্স। এই মন্তব্য করার পর শাহরুখের ভক্তরা রাগে ফেটে যায়। কেউ বললেন ‘এ সব কী বলছেন?’ কেউ আবার লিখলেন ‘শাহরুখের নাম নিলেই হেটার কমে যায়, ট্রিকটা বেশ ভাল’।
যদিও বর্তমানে রাজ কুন্দ্রার সঙ্গে ট্রল বিষয়টা অতপ্রোতভাবে জড়িত। কিন্তু তিনি এইসব বিষয় কোন মন্তব্য করে না।তবে তিনি অভিনয় করছেন, এটা শুরুতে ঠাট্টা করতে ছাড়েননি শিল্পা শেট্টি।অভিনেতা তাঁর আগামী ছবি U69-এর ট্রেলার মুক্তিতেই এমন মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নেন।







