রাজ্য

৫ নভেম্বরের পূর্বেই মহুয়া মৈত্রকে ফের তলব এথিক্স কমিটির

‘ঘুষ নিয়ে প্রশ্ন’ বিতর্কে লোকসভার এথিক্স কমিটির তরফ থেকে ফের তলব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। এর আগে তাঁকে যেদিন ডাকা হয়, সেইদিন হাজিরা দিতে পারবেন না বলে কমিটির চেয়ারম্যানকে চিঠি প্রদান করেছিলেন তৃণমূল সাংসদ। হাজিরার জন্য কিছুটা সময়ও চান। আগামী ২ নভেম্বর সকাল ১১টায় মহুয়াকে সংসদের এথিক্স কমিটির ঘরে হাজিরা দিতে হবে।

মহুয়ার মন্তব্য ছিল, ‘হিরানন্দানির কাছে আমার সাংসদ লগইন আইডি আছে। তবে এনআইসি লগইনের এমন কোনও নিময় নেই যে অন্য কাউকে তা দেওয়া যাবে না। সংসদের কাছে সেই সব প্রশ্ন আসে। কোনও সাংসদই নিজে সব প্রশ্ন করে না। তাঁর বৃহত্তর দলের কাছে এই আইডি থাকে। আমার বিরুদ্ধে অভিযোগ, আমি বিদেশিকে দিয়েছিল লগইন আইডি। হিরানন্দানি আমার বন্ধু ছিলেন। এবং তিনি ভারতীয়। তাঁর পাসপোর্ট ভারতীয়। আমি নিজে সুইৎজারল্যান্ডে থাকাকালীন লগইন করেছি। আমার দিদির সন্তান কেমব্রিজ থেকে লগইন করেছে। সেখানে আমার হয়ে সে প্রশ্ন টাইপ করে দিয়েছে। এনআইসি-র পোর্টাল যদি এতই সুরক্ষিত ছিল, তাহলে অন্য আইপি অ্যাডরেস থেকে লগইন করার ক্ষেত্রে তা ব্লক করে দেওয়া উচিত।’

বিশেষভাবে উল্লেখ্য, কমিটির সামনে দাঁড়িয়ে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে সাক্ষাতে প্রশ্ন করার ইচ্ছাপ্রকাশ করেছেন মহুয়া। তৃণমূল সাংসদ জানিয়েছেন, তিনি দর্শনকে প্রশ্ন করতে চান। তথ্যপ্রমাণ-সহ দর্শন তাঁকে যাবতীয় যা যা উপহার দিয়েছেন, তা যেন কমিটির সামনেই বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.