রাজ্য

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বৃহৎ ঘোষণা হাইকোর্টের

দীর্ঘ সময় যাবৎ চলছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলা। একাধিক মামলায় শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। অবশেষে এবার রায় ঘোষণা। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে হবে রায় ঘোষণা। নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি-র মামলার।

দিন স্থির হল আগামী সোমবার। সময় সকাল সাড়ে ১০টা। এই দিনেই সঠিক সময়ে রায় ঘোষণা করবে উচ্চ আদালতের বিশেষ ডিভিশন বেঞ্চ। নজর এখন সেদিকেই। প্রায় ২৪ হাজারেরও অধিক নিয়োগ প্রসঙ্গে রায় ঘোষণা করা হবে। তাতে চাকরি পেতে পারেন অনেকে, অনেকের চাকরি বাতিলও হতে পারে, এমনটাই জানা যাচ্ছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করতে হবে। কলকাতা হাইকোর্ট যাতে ৬ মাসের মধ্যে নিয়োগ সংক্রান্ত সব মামলার নিষ্পত্তি করে, সেই নির্দেশও দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.