রাজ্য

মঙ্গলবার রাতে পুলিশ ও ট্রাফিক সার্জেন্টের ওপর চড়াও হয় বাইক চালক! কিন্তু কেন?

গতকাল রাতে পার্ক সার্কাস
ট্যাংরা এলাকার চায়না টাউন এবং ক্রিস্টোফার রোডের মাঝে কয়েকটি গাড়ি মাত্রাহীন গতিতে যাচ্ছিল। সেই সময় কর্তব্যরত পুলিশরা গাড়িগুলি থামান এবং বাইক চালকদের কাছে নথিপত্র দেখতে চাওয়ায় বাইক চালক ও আরোহীরা ট্রাফিক পুলিশ সহ সিভিক ভলান্টিয়ারদের ওপর চড়াও হয়। তাদের বিরুদ্ধে বেধারক মারধরের অভিযোগ উঠে আসছে। জানা গিয়েছে, এদিন রাতে ২০-২৫ জন দুষ্কৃতি রীতিমতো পুলিশদের ওপর হামলা চালায় এমনকি পুলিশের গাড়ির কাঁচও ভাঙেন। এহেন পরিস্থিতিতে ট্যাংরা থানায় খবর দেওয়ায় তারা এসে উদ্ধার করেন ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলেন্টিয়রদের। ট্রাফিক সার্জেন্ট কৌতুক ঘোষ গুরুতর জখম হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত পুলিশকর্মীদেরও ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য তৈরী হয়েছে এলাকায়। ইতিমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ সেগুলি খতিয়ে দেখে এই ঘটনায় আর কারা কারা যুক্ত ছিল চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.