রাজনীতি

ভোট চাইতে গিয়ে ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

১৭ নভেম্বর বিধানসভা নির্বাচন রয়েছে মধ্যপ্রদেশে। সেই ভোটের প্রস্তুতি চলছে জোরকদমে। নির্বাচনের আগে জনগণের কাছে ভোট চাইতে গিয়েছিল প্রাক্তন বিজেপি বিধায়ক রাজেন্দ্র মেশরাম।ভোট চাইতে গিয়েই বিপদের মুখে পড়লেন বিধায়ক। তার সামনেই তার নাম নিয়ে মুর্দাবাদ স্লোগানে চিৎকার করে ওঠে সাধারণ জনগণ। জনগণের দাবি বিধায়ক থাকা কালীন কোন উন্নয়নমূলক কাজই তিনি করেননি। তাই নির্বাচনের আগেই তেনাকে প্রত্যাখ্যান করে দিল সাধারণ জনগণ।

মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার সাধারণ জনগণের দাবি। গতবার বিধায়ক হওয়ার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু বিধায়ক হওয়ার পর তার একটিও তিনি পূরণ করেন নি। সেজন্যই পুনরায় তাকে নির্বাচনে দাঁড়াতে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী।

এলাকাবাসীদের দাবি ভোটে দাঁড়ানোর আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন,” আমি নির্বাচনে জয়ী হলে রাস্তা তৈরি করবো”। কিন্তু ভোটে জয়ী হওয়ার পর তারার পাত্তাই পাওয়া যায়নি বলে দাবি স্থানীয় লোকেদের। এলাকাবাসীরা আরও দাবি করে,”আপনি যখন বিধায়ক ছিলেন তখন কিছুই করেননি, এখন কী করবেন! আপনার সরকার ১৫ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় আছে, কিন্তু এখানকার মানুষ বেকার। তারা কোম্পানিতে চাকরি পায় না। চাকরি পেতে এক থেকে দুই লাখ টাকা ঘুষ দিতে হয়।”

সিংরাউলি জেলার দেবসার বিধানসভা, যেখানে 15 বছর ধরে রয়েছে বিজেপি শাসন। এইবার এই বিধানসভা থেকে নির্বাচনের প্রার্থী হিসেবে নির্বাচিত হন প্রাক্তন বিজেপি বিধায়ক রাজেন্দ্র মেশরাম। ২৮ শে অক্টোবর তার দলের কর্মীদেরকে নিয়ে প্রচারে বেরোন তিনি। প্রচারে তাকে দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। তার সামনেই ‘মুর্দাবাদ’ স্লোগানে চিৎকার করে ওঠে সাধারণ মানুষ।

এলাকাবাসীরা তার সামনেই বলতে থাকে,”আপনার জন্য আজ এলাকার সমস্ত শিক্ষিতরা বেকার হয়ে বসে আছে। চাকরির সংস্থান আমাদের এখনো হয়নি। এখানকার স্থানীয় লোকজন কোন কোম্পানিতে ও চাকরি পায় না”। সব মিলিয়ে এক গরম পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.