রাজ্য

ঘূর্ণিঝড় ‘ডানার’ জেরে ১৭৮ টি ট্রেন বাতিল, রইলো পুরো তালিকা

ঘূর্ণিঝড় ‘ডানার’ জেরে প্রাথমিকভাবে ১৭৮টি ট্রেন বাতিল করে দেওয়া হল।পূর্ব উপকূলীয় রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে, প্রবল ঘূর্ণিঝড়ের জেরে বুধবার থেকে বিভিন্ন ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে। এছাড়াও বাতিল করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবারের একগুচ্ছ ট্রেন। এমনকী আগামী শনিবার এবং আগামী ২৯ অক্টোবরের ট্রেনও বাতিল করে দেওয়া হয়েছে।

বাতিল করা ট্রেনের লিস্ট:-
যে তালিকায় হাওড়া-ফলকনুমা এক্সপ্রেস, শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, হাওড়া-তিরুচিরাপল্লি সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই মেল, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস, শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, শালিমার-পুরী গরিবরথ এক্সপ্রেস, নয়াদিল্লি-পুরী পুরষোত্তম এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের মতো অসংখ্য ট্রেন বাতিল করা হয়েছে। সেইসঙ্গে ওইসব রুটের বিভিন্ন ডাউন ট্রেনও বাতিল করে দেওয়া হয়েছে।

যে ব্যবস্থা নেওয়া হয়েছে রেলের তরফে:-
১২০ কিমি বেগে আসতে চলেছে ঘূর্ণিঝড় ডানা।
সেই পরিস্থিতিতে রেলের তরফে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। খোলা হচ্ছে জরুরি কন্ট্রোল রুম। যাতে লাইনে জল না জমে, সেজন্য গুরুত্বপূর্ণ জায়গায় পাম্প বসানো হচ্ছে। বিদ্যুৎ চলে গেলেও যাতে ট্রেন পরিষেবা ব্যাহত না হয়, সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে বলেও পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। আপাতত দক্ষিণ-পূর্ব রেলের তরফে আলাদাভাবে কিছু জানানো হয়নি সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.