রাজ্য

জুলাইয়ের মধ্যে দু’ মাসের ডি এ পাবে সরকারি কর্মীরা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

জুলাই মাস পরতেই সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে বড়ো সুখবর। তবে সেই মাসে একবার নয়, দু’বার বেতনের মতো টাকা ঢুকতে পারে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার সেই প্রস্তুতি নিতে তৎপর হয়েছে।

সম্প্রতি, সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে ৪ সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ্য ভাতা মিটিয়ে দেওয়ার জন্য। এরপরই তৎপর হয়েছে নবান্ন। বর্তমানে সমস্ত হিসাব-নিকাশ প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানা গেছে। ইতিমধ্যেই তালিকা তৈরির কাজও শেষ হতে চলেছে।

এই তালিকাভুক্ত সরকারি কর্মীরাই প্রথম দফায় পাবেন বকেয়া ডিএ-এর টাকা। বর্তমানে বকেয়া ডিএ-এর অঙ্ক যেহেতু যথেষ্ট বড় বিষয়। এরই মধ্যে জুলাই মাসে বেতনের সঙ্গে বা আলাদা করে ওই অর্থ কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। যার ফলে কর্মীরা কার্যত দু’বারের বেতনের মতো অর্থ হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.