বাংলার চলচিত্র প্রেমীদের অবশেষে ৯ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এরইমধ্যে ‘ধূমকেতু’ বড় পর্দায় মুক্তির তারিখ ঘোষণা হয়ে গেলেও, সকলের প্রশ্ন কবে সামনে আসবে এই সিনেমার ট্রেলার? বাংলার সুপারস্টার দেব বর্তমানে শুধুই অভিনেতাই নয় একইসঙ্গে তিনি একজন সফল প্রহযোগও বটে। এবার নায়ক অনুরাগীদের এক্কেবারে ডবল চমক দিল। কি কি ছিল সেই চমকে?
গত মে মাসের ২৩ তারিখে বাংলার জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে পোস্টার রিলিজ করে সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করেন। তারপর থেকে দর্শক মহলে দেখা যায় ব্যাপক উন্মাদনা। পাশাপাশি তাদের মধ্যে শুরু হয়ে যায় দিন গোনা। এবার ২২ শে জুন এক্স হ্যান্ডেলে প্রযোজগ রানা সরকার নায়ক দেবকে ট্যাগ করে জিজ্ঞেস করেন কবে বেরোবে বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’র টিজার? তারপরেই দর্শকমহল ইঙ্গিত পেয়েছিল খুব শীঘ্রই আসতে চলেছে এই সিনেমার টিজার।
এবার সিনেমা প্রেমীদের সেই আশঙ্কাই সত্যি হলো। রানা সরকারের ট্যুইটের কিছুক্ষণ পরেই নায়ক পোস্ট করে সকলকে জানালেন টিজার মুক্তির তারিখ। সেই মতো সোমবার সকালে সোশ্যাল মিডিয়ার মুক্তি পেয়ে এই অপেক্ষকৃত সিনেমার টিজার। যেখানে দেখা যাচ্ছে বাণিজ্যিক সিনেমার অন্যতম হিট রোমান্টিক জুটিকে ফের বড় পর্দায় ঝড় তুলতে। ‘ধূমকেতু’ সিনেমার টিজারে স্পষ্ট এই সিনেমার গল্প গড়ে উঠেছে রহস্য ও রোমাঞ্চে। একই সঙ্গে দেখা যাবে এই জনপ্রিয় জুটির প্রেম কাহিনী। পাশাপাশি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের নতুন লোগো লঞ্চ করেছে। সব মিলিয়ে ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পরেছে।







