বিশ্বজুড়ে যুদ্ধের আবহাওয়া জোড় বদলে চলছে ড্রোন তৈরির কাজ। তাই এবার প্রতিরক্ষা মন্ত্রকের কাছ থেকে ১৩৭ কোটি টাকার বিশাল অর্ডার পাওয়ার পর নতুন করে বাজারে জোরদার চাঙ্গাভাব দেখা দিল ড্রোন প্রস্তুতকারক সংস্থা IdeaForge Technology-এর শেয়ারে। সোমবার সংস্থার শেয়ারের মূল্য এক লাফে ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি শেয়ার ৬২৫ টাকায়।
পাশাপাশি এই অর্ডার ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও অনেকটাই শক্তিশালী করবে বলে আশাবাদী। চুক্তির আওতায় পরেছে সম্পূর্ণ দেশের প্রযুক্তিতে তৈরি মিনি আনম্যানড এরিয়াল ভেহিকেল। যা সরবরাহ করা হবে ভারতীয় সেনার হাতে। যার ফলে আত্মনির্ভর ভারতের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যাবে প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের উৎপাদন।
মাত্র ৮ মাসের মধ্যে এই চুক্তির ফলে IdeaForge-এর শেয়াররের ব্যবধানে তাদের IPO মূল্যের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, গত এক মাসেই সংস্থার শেয়ার প্রায় ২০ শতাংশ বেড়ে গিয়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
যদিও চলতি বছরের মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে IdeaForge Technology ২৬ কোটি টাকার লোকসান দেখিয়েছে ও সংস্থার রাজস্ব ৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে মাত্র ২০ কোটিতে। তারপরেও এই প্রতিরক্ষা অর্ডার সংস্থার ভবিষ্যৎ পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
আগামী দিনে এই ধরনের সরকারি অর্ডার বেড়ে গেলে। ভারতীয় ড্রোন শিল্পের বিকাশের পাশাপাশি IdeaForge-এর আর্থিক স্বাস্থ্যও ধীরে ধীরে শক্তিশালী হবে বলে আশা করছে বিনিয়োগকারীরা।







