২০১৬ সালের ১লা সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত টাটা মোটরসের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ বাবদ ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা দিতে হবে ডব্লুবিআইডিসি-কে’। টাটা মোটরসের পক্ষে সর্বসম্মত রায় মধ্যস্থতাকারী ট্রাইবুনালের বলে জানিয়েছে টাটা মোটরস, খবর এএনআই সূত্রে। ২০১৬ থেকে ১১ শতাংশ হারে সুদ দেওয়ার নির্দেশ। এএনআইয়ের সূত্রে খবর মামলার খরচ বাবদ আরো ১ কোটি টাকা দিতে হবে ডব্লুবিআইডিসি-কে’, জানিয়েছে টাটা মোটরস।
টাটা মোটরস লিমিটেড এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগম (West Bengal Industrial Developement Corporation) এই দুই প্রতিপক্ষের মামলা তিন সদস্যর বেঞ্চে দীর্ঘদিন ধরে চলছিল। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে যতক্ষণ না ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেই মোতাবেক ১১ শতাংশ হারে সুদ সহ ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা দিতে হবে। দু’পক্ষের সওয়াল-জবাব হওয়ার পর তিন সদস্যর বিট্রাল ট্রাইব্যুনাল সর্বসম্মতিক্রমে এই নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে সংবাদসংস্থা এএনআই সূত্রে। তবে এই রায়ের বিরুদ্ধে আদালতে যেতে পারে ডব্লুবিআইডিসি বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়।







