অতিরিক্ত গাড়ি ও বাইকের গতিতে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। মঙ্গলবার সন্ধ্যা বেলায় বাড়ি ফেরার পথে প্রাণ হারালো দুই পরিযায়ী শ্রমিক। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের নয়ানজুলিতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাকুড় থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মৃত যুবকের নাম ইয়াজদানি এবং ব্যারিস্টার। এই দুই পরিযায়ী শ্রমিকের বাড়ি সামসেরগঞ্জের এলিজাবাদ গ্রামে। দুজনেই রাজমিস্ত্রির কাজ করে। গতকাল সন্ধ্যার সময় পড়শি রাজ্য ঝাড়খন্ড থেকে বাইকে করে ফিরছিল ওই দুই যুবক। সেই সময় বাইকের গতি অতিরিক্ত বেশি থাকায় নয়ানজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজরে ধাক্কা লাগে।
এরপর ঘটনাস্থলে প্রাণ হারায় দুইজন। খবর পাওয়া মাত্রই পরিবারে নেমে আসে শোকের ছায়া। আজ আজ বাড়ি নিয়ে যাওয়া হয়েছে দুজনের দেহ। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি কি ভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। এমনকি এই ঘটনায় নেপথ্যে অন্য কিছু লুকিয়ে রয়েছে কিনা সেই বিষয়টাও তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ।







