থোর থেকে শুরু করে কলার ফুল, কাঁচা কলা, পাকা কলা সবই খুব সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য উপকারী। কাঁচা কলা কিন্তু বহু রান্নায় ব্যবহার করা যায়। সুক্তো, কাঁচা কলা ভাতে, কাঁচা কলা ভাজা ইত্যাদি নানান পদ যেমন খেতেও মজাদার লাগে তেমনই এর মধ্যে থাকা বিভিন্ন উপাদান শরীরের বিভিন্ন অঙ্গের খেয়াল রাখে।
চলুন দেখে নেওয়া যাক উপকারী মিনারেল আর খনিজ মৌলে ভরপুর কাঁচা কলার উপকারিতা।
ওজন নিয়ন্ত্রণ:
কাঁচা কলায় এমন উপাদান আছে যেটা দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে। যা ওজন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ:
এই সবুজ সবজিতে রয়েছে রেসিস্ট্যান্ট স্টার্চ ও পেকটিন। এই উপাদানগুলি রক্তে গ্লকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে।
ডায়রিয়ায় উপকারী:
ডায়রিয়া সমস্যা সমাধানে ওষুধের থেকেও ভালো কাজ করে কাঁচা কলা। কারণ এতে রয়েছে উচ্চমাত্রার আঁশ। এই আঁশ মলকে শক্ত করতে আর ডায়রিয়ার ব্যাকটেরিয়া প্রতিরোধে সাহায্য করে।
রক্তাল্পতা নিয়ন্ত্রণ:
যাদের শরীরে রক্ত কম তাদের উচিত নিয়মিত কাঁচা কলা খাওয়া। এতে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ম্যাঙ্গানিজ রক্ত উৎপাদন করে। এছাড়াও হিমোগ্লোবিন তৈরি করে।







