নতুন শিশু জন্মগ্রহণ করলে তাকে একটা নাম দেওয়া হয়ে থাকে। যেই নামটি তার পরিচয় বহন করে। কিন্তু এমন একটি গ্রাম আছে, যেখানে নামের বদলে ডাকা হয় সুরের মাধ্যমে। সেটি হল ভারতের প্রত্যন্ত একটি গ্রাম মেঘলার কং থংয়ে।
এখানে কোনো শিশুর নাম দেওয়া হয় না। বরং এখানে তাদের ডাকা হয় সুর দিয়ে। আর এই সুর একমাত্র বানাতে পারে তাদের মা। সন্তানদের এই সুরে ডাকতে পারে তাদের বাবাও। বড়ো হবার পর তাদের এই সুর তাদের নিজস্ব পরিচয় বহন করে। এই সুর গুলো কখনো ছোট বা বড় দুই হতে পারে। উদাহণস্বরূপ “কোওও কোওও”। কিন্তু অবাক করার বিষয় হলো এই গ্রামের কেউ জানে না যে কি ভাবে এই রীতির শুরু হয়েছিল।







