সুখবর ! ভারতেই লুকিয়ে রয়েছে সোনার খনি ! সাধারণত বাইরে থেকেই সোনা আমদানি করে ভারত । কিন্তু এবার আমাদের দেশের এক রাজ্যেই পাওয়া গেলো একাধিক সোনার খনির সন্ধান । জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, এই খবরে মান্যতা দিয়েছে । জানা গিয়েছে, সরকারের তরফে খুব শীঘ্রই এই খনির নিলামের কাজ শুরু হবে ।
সূত্রের খবর , ওড়িশার দেওগড়, সুন্দরগড়, নবরঙ্গপুর, কেওনঝড়, আঙ্গুল ও কোরাপুটে মজুত রয়েছে সোনা । আর এই খবর নিশ্চিত জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া । ওড়িশার মাটির নিচে কতটা সোনা মজুত রয়েছে , তার সঠিক পরিসংখ্যান না পাওয়া গেলেও , অনুমান , এই সোনার পরিমাণ ১০ থেকে ২০ মেট্রিক টন হতে পারে ।
হিসেব অনুযায়ী , ওড়িশায় মাটির নিচে মজুত সোনার পরিমাণ যদি ২০ মেট্রিক টন হয় , তাহলে তার দাম হতে পারে ১৮ হাজার ২৮০ কোটি টাকা। তবে ভারত বর্তমানে যে পরিমাণ সোনা আমদানি করে , তার কাছে এই মজুত পরিমাণ সোনা কিছুই নয়। গত বছরই বিদেশ থেকে ৭০০ থেকে ৮০০ মেট্রিক টন সোনা আমদানি করেছিল ভারত। তবে এই সোনার খনি ভারতকে গোল্ড ম্যাপে তেমন বড় কোনও জায়গা না করে দিলেও , এই খনি থেকে সোনা উত্তলন শুরু হলে অনেকটাই বিকশিত হবে ওড়িশার অর্থনীতি ।







