দেশরাজনীতি

ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেই ঘুচবে বেকারত্ব ! সরকারি চাকরি পাবে প্রতিটি পরিবার ! আশার আলো তেজস্বীর মুখে

আর হাতে গোনা কয়েকদিন পরই , বিহারে শুরু বিধানসভা নির্বাচন। তার আগেই , বড় ঘোষণা শোনা গেল তেজস্বী যাদবের মুখে । রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এদিন বলেন – ইন্ডিয়া জোট বিহারে ক্ষমতায় এলে , সরকারি চাকরি পাবে , বিহারের প্রতিটি পরিবারের সদস্য । নির্বাচনী প্রচারে গিয়ে , তেজস্বী বলেন , বিরোধী জোট ইন্ডিয়া ক্ষমতায় এলে , সরকার গঠনের ২০ দিনের মধ্যেই , এই নিয়ম কার্যকর করার জন্য বিধান আনা হবে ।

তেজস্বী যাদবের কথায় , “আজ আমরা ঐতিহাসিক ঘোষণা করতে চলেছি। অনেকেই জানতে চাইছিলেন যে আমরা বিহারকে কীভাবে এগিয়ে নিয়ে যাব। বিগত ২০ বছর ধরে এই সরকার বোঝেনি যে বেকারত্ব সবথেকে বড় ইস্যু। জেডিইউ, বিজেপি কেউ চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে না, বেকারত্বের ভাতা দিচ্ছে। বিহারের যে কোনও পরিবার, যাদের কেউ সরকারি চাকরি করেন না, তারা নতুন বিধানে সরকারি চাকরি পাবেন। সরকার গড়ার ২০ দিনের মধ্যে আমরা এই বিধান আনব। এবং ২০ মাসের মধ্যে আমরা নিশ্চিত করব যে বিহারের কোনও বাড়ি যেন এমন না থাকে, যেখানে কারোর সরকারি চাকরি নেই।”

রাষ্ট্রীয় জনতা দলের নেতা , আরও বলেন, “বিহারের মানুষ এবার পরিবর্তন চায়। সামাজিক ন্যয়বিচারের পাশাপাশি আমরা বিহারের মানুষের জন্য আর্থিক বিচারও নিশ্চিত করব। এটা করা সম্ভব। এর জন্য মনের জোর দরকার। ওরা আমাদের ঘোষণা অনুকরণ করছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.