দেশ

দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে হেনস্থা হল আপের সাংসদের

কিছুদিন আগেই জেল মুক্তি পেয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডির হাতে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই ক্রমাগত বিতর্ক চলে। তবে এখনো পর্যন্ত সেই বিতর্ক থামার কোনো সম্ভাবনাই নেই। বরং এবার অভিযোগ এলো কেজরিওয়ালের বাড়িতে হেনস্থা হতে হলো আপের সাংসদ স্বাতী মালিওয়াল।

জেল থেকে বেরিয়ে আম আদমি পার্টির সুপ্রিমো প্রথমেই মন্দিরে পুজো দেয় তার স্ত্রী ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিয়ে। তারপরেই পুরনো মেজাজে ভোট প্রচারে নেমে পরেন তিনি। তবে এরপরে ফের বিতর্কে জড়ালেন কেজরিওয়াল। সোমবার সকালে ৯:৩০ নাগাদ দিল্লি পুলিশের কন্ট্রোলরুমে ফোনে আসে। সেখানেই আপের রাজ্যসভার সাংসদ তথা দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল অভিযোগ করেন তার দেহরক্ষী ও আত্মসহায়ককে বেধড়ক মারধর করা হয়। পাশাপাশি তিনি বিস্ফোরক অভিযোগ করেন এই হেনস্থা হয়েছে নাকি দিল্লির মুখ্যমন্ত্রীর নির্দেশে।

তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পদক্ষেপ নেয় দিল্লী পুলিশ। ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তবে আপ নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিষয়ে কিছুই জানতো না কেজরিওয়াল। তবে ঘটনাটা দুঃখজনক বলে আপ নেতা সঞ্জয় সিং সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন।

আপ নেতা সঞ্জয় সিং জানিয়েছেন, গত সোমবার স্বাতী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর বাড়িতে। তিনি ড্রয়িংরুমে অপেক্ষা করছিলেন। সেই সময় বিভব কুমার ওঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। এটা অত্যন্ত নিন্দনীয় এক ঘটনা। কেজরিওয়াল বিষয়টি জানতে পেরেছেন। তিনি এবিষয়ে কড়া পদক্ষেপ করবেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.