দেশরাজনীতি

মোদীর উত্তরসূরি’ কে? সমীক্ষার ফল শুনে হতবাক রাজনৈতিক মহল

২০২৪ সালের লোকসভা ভোটের পর থেকেই ২০২৯ সালে প্রধানমন্ত্রী পদে কারা সম্ভাব্য মুখ হতে পারেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর গুঞ্জন। সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে ইন্ডিয়া টুডে ও সি-ভোটারের যৌথ উদ্যোগে করা ‘মুড অফ দ্য নেশন’ সমীক্ষা। সমীক্ষার ফলাফলে সামনে এসেছে কিছু বিস্ময়কর তথ্য, যা রীতিমতো চর্চায় এনে দিয়েছে বিজেপি ও বিরোধী শিবিরকে।

প্রশ্ন করা হয়েছিল—মোদীর পর বিজেপিতে সেরা প্রধানমন্ত্রী মুখ কে? জবাবে দেখা যায়, ২৮ শতাংশ মানুষ অমিত শাহের নাম বলেছেন, ফলে তিনিই আপাতত দৌড়ে এগিয়ে। অল্প ব্যবধানেই দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যাঁকে সমর্থন করেছেন ২৬ শতাংশ ভোটার। আর কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি পেয়েছেন মাত্র ৭ শতাংশ মানুষের আস্থা।

তবে সমীক্ষার আরেকটি দিক আরও বড় চমক এনে দেয়। সরাসরি প্রশ্ন করা হয়েছিল—২০২৯ সালের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? জবাবে বিপুল ব্যবধানে এগিয়ে যান বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫২ শতাংশ মানুষ ফের একবার মোদীকেই চাইছেন দেশের নেতৃত্বে। অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সমর্থন করেছেন মাত্র ১৯ শতাংশ ভোটার।

এছাড়া বিরোধী নেতা হিসেবে রাহুল গান্ধীর কাজকর্মের মূল্যায়নও উঠে এসেছে সমীক্ষায়। এখানে ২৮ শতাংশ উত্তরদাতা বলেছেন ‘খুব ভালো’, ২২ শতাংশ বলেছেন ‘ভালো’। তবে ১৫ শতাংশ তাঁর পারফরম্যান্সকে ‘খারাপ’ এবং ১২ শতাংশ ‘খুব খারাপ’ বলেছেন। বাকি ১৬ শতাংশের মতে, তাঁর কাজকর্ম ছিল কেবল ‘মোটামুটি’।

সমীক্ষাটি পরিচালিত হয়েছিল ২০২৫ সালের ১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্তের ২ লক্ষ ৬ হাজার ৮২৬ জন মানুষের মতামত সংগ্রহ করা হয়। এর মধ্যে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়েছে প্রায় ৫৫ হাজার জনের সঙ্গে, বাকি অংশের তথ্য এসেছে দীর্ঘ ছ’মাসের পর্যবেক্ষণ থেকে। ফলাফলে প্রায় ৩-৫ শতাংশ পর্যন্ত ত্রুটির সম্ভাবনা থাকলেও, এটিই দেশের রাজনৈতিক ভবিষ্যতের ইঙ্গিতবাহী ছবি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.