কেন্দ্রের বিরুদ্ধে আবারো অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি এমজিএনআরইজিএ-তে কেন্দ্রীয় তহবিল প্রকাশ হয়েছে। আর সেখানেই ভুল তথ্য সম্প্রচার করছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর তার এক্স হান্ডেলে লেখেন ‘আমি এমজিএনআরইজিএ-তে কেন্দ্রীয় তহবিল প্রকাশের বিষয়ে একটি ইচ্ছাকৃত বিভ্রান্তিমূলক প্রচারণা শনাক্ত করেছি। আমাদের জোরালো আন্দোলন এবং বিশদ তথ্যগত রেকর্ড এবং অ্যাকাউন্ট জমা দেওয়া সত্ত্বেও, কেন্দ্র টাকা দেইনি এবং কোনও আটকে রাখা তহবিল একেবারেই প্রকাশ করেনি। জনগণকে বোকা বানানোর জন্য এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য এবং রাজ্য সরকারকে হেয় করতে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমাদের প্রয়োজন, প্রাপ্য এবং আমারা ন্যায্য অংশের অধিকারী। এখানে-সেখানে মিথ্যা তথ্য ফাঁস হওয়া সত্ত্বেও আমরা অন্যায়ভাবে বঞ্চিত হয়ে যাচ্ছি।’







