রাজ্য

দুর্গা পূজার মধ্যে, প্রতিমার ওপর দুষ্কৃতি তান্ডব

দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে সকলেই। চারিদিকে সেই উৎসবের জন্য সাজো সাজো রব। তারই মধ্যে মঙ্গলবার দুর্গা প্রতিমার ওপর হামলা চলল বাংলাদেশে। এই ভাঙচুরের ঘটনা পুরোটাই সিসিটিভি ক্যামেরায় ধরা পরেছে। পাশাপাশি প্রশাসন যথাযজ্ঞ ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দুর্গাপূজো করাটা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর। বাড়তি কর চাপিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি চলছে মূর্তির উপর চলছে চূড়ান্ত ভাঙচুর। তাই সেই কারণে একাধিক বারোয়ারী পুজো বন্ধ হয়ে গেছে। এবার মন্দিরগুলো তান্ডবের হাত থেকে রেহাই পায়নি। তাই রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে পরিবহন মালিক ঐক্য পরিষদ মন্দিরে চললো ধ্বংস লীলা।

মন্দিরে থাকা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশ ঠাকুরের মূর্তির উপরে ভাঙচুর চালানো হয়। পুলিশ ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পাশাপাশি
দোষীদের দ্রুত শাস্তি পাবে বলে আশার বাণী শোনায় পুলিশ। তবে ভাঙচুরের সেই স্মৃতিবিজ ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু করে ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হতেই চারিদিকে উঠেছেন নিন্দার ঝড়।

এ প্রসঙ্গে পূজার আয়োজক কুঞ্জন কান্তি সরকার জানিয়েছেন,’ মঙ্গলবার বেলা ১১টার দিকে ডেকোরেটর শ্রমিক মন্দিরে সিসি ক্যামেরা লাগানো সময় এই ঘটনার কথা আমায় জানান। তখন গিয়ে দেখি, পাঁচটি প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তা জানি না।’

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন জানিয়েছেন, ‘ প্রতিমা ভাঙচুরের খবর মন্দির কমিটির কেউ জানায়নি আমাদের। সূত্র মারফত খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে যাই। কারা প্রতিমা ভাঙচুর করেছে সেই বিষয়ে তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত থাকবে তাদেরকে গ্রেফতার করা হবে ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.