রাজ্য

প্রায় ১ মাস গৃহবন্দি থাকার পর, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের গন্তব্য রেড রোডের কার্নিভাল!

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২৩ এ সেপ্টেম্বর দুবাই এবং স্পেন সফর সেরে বাড়ি এসেছেন। কিন্তু স্পেনেই পায়ের পুরনো জায়গায় আবার আঘাত পান তিনি। যার জেরে সফর সেরে এসেই তিনি এসএসকেএম হাসপাতালে যান চিকিৎসার জন্য। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিনি সম্পূর্ণ বেড রেস্টে ছিলেন। তবে আজ রেড রোডের কার্নিভালে মমতা উপস্থিত থাকবে বলে জানিয়েছেন।

পায়ের আঘাতের কারণে মুখ্যমন্ত্রী গত ২৪ সেপ্টেম্বর থেকে গৃহবন্দি। আজ প্রায় একমাস পর তিনি বাড়ির বাইরে পা রাখবেন। প্রায় ১ মাস তিনি বেড রেস্টে থাকলেও ভার্চুয়ালি সমস্ত কাজকর্মের তদারকি করেছেন। এবছর দুর্গাপুজো মন্ডপগুলিও তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এমনকি গত ১২ ই অক্টোবরের রাজ্য মন্ত্রিসভার বৈঠকও তার বাড়িতেই আয়োজন করেছিলেন।

গতবার বিধানসভা ভোটের প্রচারে বেরিয়ে কপ্টার বিভ্রাটের কারণে মমতা পায়ে চোট পেয়েছিলেন। আর এবার স্পেন সফরে গিয়ে আবার সেই পুরোনো জায়গাতেই আঘাত পান। ডাক্তারদের পরামর্শ মেনে বেশ কটা দিন হাঁটাচলা বন্ধ রেখেছিলেন। ৩৩ দিন পর আজ তার গন্তব্য রেড রোড কার্নিভাল। এবছর মোট ৯৬ টি পুজো কমিটি কার্নিভালের অংশ নেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.