রাজ্য

SIR শেষ হলে তিন মাসের মধ্যেই হবে বিধানসভা নির্বাচন ! কি বলছে জাতীয় নির্বাচন কমিশন

বছর ঘুরলেই , রাজ্যে বিধানসভা নির্বাচন । আর তার মধ্যেই বাজছে SIR এর ডঙ্কা । সূত্রের খবর SIR শেষ হওয়ার তিন মাস পরেই , রাজ্যে হবে বিধানসভা নির্বাচন । কোলাঘাটে তিন জেলার অফিসারদের নিয়ে হয় বৈঠক । সেখানে এমনটাই জানিয়েছে , জাতীয় নির্বাচন কমিশনের টিম । কমিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার কোলাঘাট অডিটরিয়ামে হয় বৈঠক । যেখানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামের জেলাশাসক, ERO, AERO প্রমুখরা । সেখানেই স্পষ্ট হয় যে , কালীপুজোর পরেই রাজ্যে বাজবে SIR এর ডঙ্কা ।

উল্লেখ্য , বুধবারই , জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা , প্রায় সব জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । বুধবারের বৈঠকেই বারবার ১১-১৫ অক্টোবরের মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয় । তবে অবশ্য , বিহারের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে , সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে ।

সূত্রের খবর , পূর্ব মেদিনীপুরে যেভাবে কাজ হয়েছে, তাতে সন্তুষ্ট জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। তবে এটাও খবর , যে বৈঠকের একেবারে শেষে উল্লেখ করা হয়েছে যে SIR সম্পন্ন হওয়ার তিন মাসের মধ্যেই হবে বিধানসভা নির্বাচন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.